সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

অতিরিক্ত আইজিপির বাসা ‌থে‌কে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এমইএস:নাগরিক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ২৩০ বার পঠিত

রাজধানীর রমনা এলাকায় এক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহকর্মী মৌসুমি আক্তারের (১৪) বাড়ি টাঙ্গাইলে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য গৃহকর্মীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বুধবার (১ জুন) বিকেলে অতিরিক্ত আইজিপি আবু হাসান মোহাম্মদ তারিকের রমনা অফিসার্স কোয়ার্টারের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আবু হাসান রাজশাহীর সারদায় পুলিশ ট্রেনিং কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত।

পুলিশ জানায়, বুধবার বিকেল ৫টার দিকে অতিরিক্ত আইজিপি আবু হাসান মোহাম্মাদ তারিকের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য বাসায় যান। এসময় বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। অনেকক্ষণ ডাকাডাকির পর দরজা না খোলায় ওই পুলিশ সদস্য বিষয়টি পার্শ্ববর্তী রমনা থানায় জানান। পরে পুলিশ এসে দরজা ভেঙে বারান্দা থেকে গৃহকর্মী মৌসুমি আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ওই সময় বাসায় কেউ ছিল না।

রাতে রমনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জাগো নিউজকে বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা হবে। মামলার পর বিস্তারিত বলা যাবে।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুছ মোল্লা জানান, বিকেলে খবর পেয়ে অফিসার্স কোয়ার্টারের বাসা থেকে ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com