সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পু‌লি‌শের ১৯ কর্মকর্তা‌কে বদ‌লি

নাগ‌রিক খবর ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ২৪০ বার পঠিত

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বলদি করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) ও বুধবার (১ জুন) দুটি পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ প্রজ্ঞাপনে সই করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, কর্মকর্তারা বদলিকৃত কর্মস্থলে আগামী ৮ জুনের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন, অন্যথায় ৯ জুন থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (Stand Released) হিসেবে গণ্য হবেন।

এতে আরও বলা হয়, যেসব এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, সেসব এলাকায় তফসিলের মেয়াদ শেষে বদলির আদেশ কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মফিজুল ইসলামকে সিলেট ৭ম এপিবিএনে, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নুসরাত জাহান মুক্তাকে পুলিশ হেডকোয়ার্টার্সে (টিআর পদে), চাঁদপুরের হবিগঞ্জ সার্কের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার লায়লা ফেরদৌসীকে পুলিশ হেডকোয়ার্টার্সে (টিআর পদে), র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. নজরুল ইসলামকে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার, হবিগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম উর রশীদ পীরকে সিলেট এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল খায়ের ফকিরকে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খানকে সিলেট ৭ম এপিবিএনে, নীলফামারী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ. এস. এম মুক্তারুজ্জামানকে ঢাকা ৫ম এপিবিএনে, টাঙ্গাইল পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাজীবুল হাসানকে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাংগীর আলমকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুর রহমানকে খুলনার কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়।

বদলিকৃত সহকারী পুলিশ সুপারদের মধ্যে সুনামগঞ্জ ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল হোসেনকে চট্টগ্রামের সিএমপি, হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. বকুল হোসেনকে রংপুর সি-সার্কেলের সহকারী পুলিশ সুপার, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসের সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমাকে কিশোরগঞ্জ অস্ট্রগ্রাম সার্কেলে, সিআইডির সহকারী পুলিশ সুপার শেখ সুরাইয়া ঊর্মিকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার, চট্টগ্রাম সিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আরিফ হোসেনকে রাঙ্গামাটির বেতবুনিয়া পিএসটিএস, হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসানকে ময়মনসিং রেঞ্জ ডিআইজি অফিস ও কিশোরগঞ্জ অস্ট্রগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম আজিজুল হককে শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে বলদি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com