বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

পদ্মা সেতু বাস্তবায়নে অনেক চাপ ছিলো’

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১ জুন, ২০২২
  • ১৭২ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু বাস্তবায়নে দেশের ভেতরে বাইরে অনেক চাপ ছিলো। জনগণ পাশে ছিলো ও তাদের আশির্বাদ ছিলো বলেই পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এসব কথা বলেন।

বুধবার (১ জুন) শেরে বাংলা নগর এনইসি সম্মেলন কেন্দ্রে একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘পদ্মা সেতু শেষ পযর্ন্ত বাস্তবায়ন হয়ে গেলো। একনেক সভায় পদ্মা সেতু বাস্তবায়নে নানা স্ট্রাগল ও চাপ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী। দেশের ভেতরে বাইরে অনেক প্রতিকূলতা ছিলো বলে জানান প্রধানমন্ত্রী। এটা নিয়ে আনন্দে আপ্লুত ছিলেন তিনি।’

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ বিল বাকি থাকলে তা সবাইকে পরিশোধ করতে হবে। পাওনা না দিলে বিদ্যুৎ কেটে দিতে হবে।’

পরিকল্পনামন্ত্রী জানান, প্রত্যেকটটি স্থলবন্দরে আধুনিক স্থাপনা ও সিস্টেম বসাতে বলেছেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com