সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আইপিএল খেলা দেখা‌কে কেন্দ্র ক‌রে যুবক‌কে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

চট্রগ্রাম ব‌্যু‌রো:
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৪৪১ বার পঠিত

চট্টগ্রামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা দেখা নিয়ে বিতণ্ডার জেরে যুবক হত্যা মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার কক্সবাজারের চকরিয়া এবং নোয়াখালীর বেগমগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান।

গ্রেপ্তার দুজন হলেন- প্রধান আসামি ফয়সাল (২২) ও তিন নম্বর আসামি ফরহাদ (২১)।

র‌্যাব কর্মকর্তা মাহফুজ জানান, গত ৫ এপ্রিল রাতে হত্যাকাণ্ডের পর থেকে দুজন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া উপজেলার বেতুয়া থেকে ফরহাদকে এবং নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয়।

গত ৫ মে রাতে হাটহাজারী উপজেলার আমানবাজারের নাজিম কলোনীতে স্থানীয় চায়ের দোকানে বসে আইপিএল’র খেলা দেখছিলেন ফারুক নামে এক যুবক। দুই দলের সমর্থন নিয়ে তার সঙ্গে একজনের বিতণ্ডা হয়। এ সময় তারা পিটিয়ে ফারুককে জখম করে। ফারুককে বাঁচাতে গিয়ে আহত হয় তার বোন জেসমিন।

আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ফারুক মারা যান। এ ঘটনায় ফারুকের মা বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে হাটহাজারী থানায় মামলা করে।

আর ঘটনার পরপর মঈনুদ্দীন চিশতী (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ, যাকে এ মামলায় ২ নম্বর আসামি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com