সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চট্রগ্রা‌মে জ্ঞান ফেরার পর পোশাককর্মী জানায় বাসে ধর্ষণের শিকার হওয়ার খবর

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৪০১ বার পঠিত

চট্টগ্রামে সংজ্ঞাহীন অবস্থায় সড়কের পাশ থেকে উদ্ধার এক পোশাককর্মী পাঁচ দিন বাদে জ্ঞান ফেরার পর জানালেন, বাসে ধর্ষণের হাত থেকে বাঁচতে লাফিয়ে পড়েছিলেন তিনি।
গত বৃহস্পতিবার রাতে নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় সড়ক থেকে সংজ্ঞাহীন অবস্থায় ওই তরুণীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।

ওই তরুণী কীভাবে বাস থেকে পড়ে গেলেন, তা নিশ্চিত হওয়া যাচ্ছিল না। কেউ বলছিল, তাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। আবার কেউ বলছিল, তিনি বাস থেকে পড়ে গিয়ে আহত হন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা #নাগ‌রিক খবর‌কে বলেন, স্থানীয়রা ঘটনাটি চান্দগাঁও থানা পুলিশকে জানিয়েছিল। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষ‌য়ে বাকলিয়া থানা ঘটনার তদন্ত শুরু করে।

পাঁচ দিন পর মঙ্গলবার ওই তরুণীর জ্ঞান ফেরার পর বুধবার পুলিশ তার সঙ্গে কথা বলে জানতে পারে, ধর্ষণের হাত থেকে বাঁচতে তিনি বাস থেকে লাফ দিয়ে নিচে পড়ে যান।

পুলিশ কর্মকর্তা নোবেল বলেন, ১৯ বছর বয়সী ওই তরুণী কালুরঘাট বিসিক এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার বাসা চান্দগাঁও থানা এলাকায়। প্রতিদিন কারখানার শ্রমিকবাহী বাসে করে বাসায় আসা যাওয়া করতেন।

ওই তরুণীর দাবি, ঘটনার দিন রাত ৯টায় বাসায় ফেরার জন্য অন্য শ্রমিকদের সাথে তিনিও বাসটিতে উঠেছিলেন। বহদ্দারহাট মোড়ে অন্য শ্রমিকরা নেমে গেলেও পেছনের আসনে থাকায় তার নামতে দেরি হয়। বাস থেকে নামার সময় চালক তাকে পেছনে টেনে নিয়ে যায়।

তরুণীর অভিযোগ, গাড়িতে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। রাহাত্তার পুল এলাকায় তিনি বাস থেকে লাফিয়ে নিচে পড়ে যান।

বাস ও চালককে শনাক্ত করা হয়েছে এবং তাকে ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানান নোবেল চাকমা।

তিনি বলেন, “ঘটনার দিন হেলপার বাসটি চালাচ্ছিল এবং চালক দরজায় ছিল। তরুণীটিকে পেছনে নেওয়ার পর হেলপার দ্রুতগতিতে বাসটি বহদ্দারহাট থেকে টেনে বাকলিয়ার দিকে নিয়ে যায়। বি‌ডি,

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com