সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌সিক নির্বাচন‌- থানা পু‌লি‌শের অ‌ভিযা‌নে গ্রেফতার ১২

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৩ মে, ২০২২
  • ২৬৩ বার পঠিত

কু‌মিল্লা সি‌টি কর‌পো‌রেশন নির্বাচনকে কেন্দ্র ক‌রে কোতয়ালী ম‌ডেল থানা পু‌লিশ নগরীর বিভিন্ন স্থানে অ‌ভিযান চা‌লি‌য়ে বি‌ভিন্ন মামলার এজাহারভুক্ত ১২ জন আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতা‌রের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সহিদুর রহমান।

রবিবার দিবাগত রাত নগরীর বিভিন্ন স্থানে নির্বাচনী বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার এজাহারভুক্ত এবং ওয়ারেন্ট পরোয়ানাভুক্ত ১২ জন পলাতক আসামিকে গ্রেফতার করে থানা পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহান সরকার পিপিএম এর নেতৃ‌ত্বে অ‌ভিযান‌টি প‌রিচালনা করারহয়।

গ্রেফতারকৃত আসামিগণ হলেন মুন্সিগঞ্জের সাইদুজ্জামান, ডুমুরিয়া চানপুর এলাকার নজরুল ইসলাম, মোঃ রুবেল, বশিরুল ইসলাম, শুভপুর এলাকা মাহাবুব, গাজিপুর এলাকার রাজন মিয়া, দক্ষিন চর্থার আকাশ হোসেন, দক্ষিণ চানপুর এলাকার মঞ্জুর হোসেন বাদল, কুচাইতলী মধ্যপাড়া এলাকার মোঃ দিদার হোসেন, ২য় মুরাদপুর এলাকার মোঃ কাউছার, ইহচারা এলাকার মাসুদ রানা এবং লক্ষ্মীপুরের মোঃ লিটন। রবিবার দুপুরে আসামিদের আদালতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com