বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা গো‌য়েন্দা পু‌লি‌শের অ‌ভিযা‌নে লাকসামে ক‌লেজ ছাত্র সা‌য়েম হত‌্যা মামলার আসা‌মি দিদার গ্রেফতার

এমইএস/ সাইফুল ইসলাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৩৪৮ বার পঠিত
‌গ্রেফতার আসা‌মি দিদার

ক‌লেজ ছাত্র সা‌য়েম  হত্যা মামলার অন্যতম আসামী মোঃ দিদারুল আলম পাটোয়ারী (৩০) কে ঢাকা থেকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গো‌য়েন্দা পুলিশের একটি দল।

ডি‌বি সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৪ জুলাই সকালে একই এলাকার জসিম পাটোয়ারীর ছেলে লিংকন পাটোয়ারী, লিমন পাটোয়ারী, লিপন পাটোয়ারী, শাহাজাহান পাটোয়ারীর ছেলে মোঃ দিদারুল ইসলাম পাটোয়ারী, মৃত গফুর পাটোয়ারীর ছেলে জসীম পাটোয়ারী, জসীম পাটোয়ারীর ছেলে শাহিনা পারভীনসহ আরো অজ্ঞাত ৪/৫ জনের একটি দল নাহিদুল ইসলাম সায়েম’কে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনার চার দিন পর ৮ জুলাই হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় সায়েম মারা যায়।

নিহত সায়েমের মা পারুল বেগম বাদী হয়ে গত  ৮ জুলাই লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার এক মাসেও আসামী গ্রেফতার না হওয়ায় বাদী আদাল‌‌তে আ‌পিল জানা‌লে আদালত গত ৮ আগস্ট মামলাটি কুমিল্লা ডিবি পু‌লিশ‌কে তদ‌ন্তের দা‌য়িত্ব প্রদান ক‌রে। কুমিল্লা ডিবি পুলিশের পু‌লিশ প‌রিদর্শক মোঃ সাজ্জাদ হোসেন মামলা‌টি তদন্তের দায়িত্ব পেয়ে গত বৃহস্পতিবার দুপুরে মামলার ৪ নং আসামী মোঃ দিদারুল ইসলাম পাটোয়ারীকে বি‌শেষ কৌশ‌লে রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক এলাকার একিিটি বিল্ডিং এর ৩য় তলা থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা গো‌য়েন্দা পুলিশের পু‌লিশ প‌রিদর্শক  মোঃ সাজ্জাদ হোসেন বলেন, মামলার ১, ২ ও ৩ নং আসামীরা আপন ভাই। এর মধ্যে ১ নং আসামী একজন হ্যকার, তথ্য প্রযুক্তি ব্যবহার করে সে ও বাকী আসামীদেরপালিয়ে থাকতে সহায়তা করছে।

গ্রেফতারকৃত আসামীকেও পালিয়ে থাকার নানান পরামর্শ দিতো সে। পুলিশের বিচক্ষনতা ও তথ্য প্রযুক্তির ব্যবহার করে মামলার প্রধান দিদারুল‌কে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহৃত র‌য়ে‌ছে ব‌লে মামলার তদন্ত কর্মকর্তা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com