বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

গণকমিশনের কোনও ভিত্তি নেই: আসাদুজ্জামান খান কামাল

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ২১ মে, ২০২২
  • ৩৭৬ বার পঠিত

১১৬ জনকে ধর্ম ব্যবসায়ী আখ্যা দেওয়া গণকমিশনের কোনও ভিত্তি নেই ব‌লেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন,কোন তথ্যের ভিত্তিতে এই শ্বেতপত্র তৈরি করা হয়েছে, তাও আমার জানা নেই।

শুক্রবার (২০ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ২৭তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তারা যাদের নামে সন্ত্রাস কিংবা দুর্নীতির দায়ভার দিচ্ছে—সেটা আমরা দেখিনি। তাই এ সম্পর্কে কিছু বলতে পারবো না। যে অভিযোগের কোনও প্রমাণ নেই, সে অভিযোগ আমরা আমলে নিই না।’

উল্লেখ্য, গত ১১ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহর কাছে শ্বেতপত্র ও সন্দেহভাজন ১১৬ ব্যক্তির তালিকা হস্তান্তর করে ‘গণকমিশন’। শ্বেতপত্র ও তালিকাটি একইসঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনেও দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com