সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নানা আয়োজনে পুনাকের ঈদ পুনর্মিলনী অনু‌ষ্ঠিত

এম আ‌জিম তালুকদার:
  • আপডেট টাইম : শনিবার, ২১ মে, ২০২২
  • ৩৫৯ বার পঠিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজধানী‌তে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) ঈদ পুনর্মিলনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মে) রাতে রাজধানীর রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও পুনাকের প্রধান উপদেষ্টা ড. বেনজীর আহমেদ।

এ সময় আইজিপি বলেন, করোনার কারণে গত দুই বছর বিশ্বে শ্বাসরুদ্ধকর অবস্থা ছিল। বাংলাদেশও এর ব্যতিক্রম ছিল না। এ দু’বছর আমরা কোনো সামাজিক অনুষ্ঠান করতে পারিনি। এখন এ ধরনের সামাজিক অনুষ্ঠান আবার শুরু হয়েছে। তিনি পুনাক সদস্যদের মেলবন্ধনে একটি বর্ণিল আয়োজনের জন্য পুনাক নেতাদের ধন্যবাদ জানান।

পুনাক সভানেত্রী জীশান মীর্জা বলেন, পুনাক গতানুগতিকতার বাইরে বেরিয়ে সমাজের অসহায় মানুষের কল্যাণেও কাজ করছে। পুনাকের কার্যক্রম এগিয়ে নেয়ার ক্ষেত্রে সংগঠনের সব সদস্যের ঐকান্তিক ‌সহযোগিতার জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে পুনাক সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের আকর্ষণীয় পর্ব ছিল পুনাক উৎপাদিত শাড়ি ও পণ্যের ওপর এক বিশেষ ফ্যাশন শো।

জীশান মীর্জার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, তাদের সহধর্মিণী ও পুনাকের কার্যনির্বাহী কমিটির সদস্যসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com