মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লার সাক্কু ও কায়সার‌‌কে বিএনপি থেকে বহিষ্কার

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৪৯২ বার পঠিত

দলের সিদ্ধান্ত উপেক্ষা করে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী মনিরুল হক সাক্কুকে বহিষ্কার করেছে বিএনপি। সাক্কুর পাশাপাশি ওই নির্বাচনে প্রার্থী হওয়া নিজাম উদ্দিন কায়সারের বিরুদ্ধেও একই সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার আলাদা দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। আর কারণ দেখানো হয়, দলীয় শৃঙ্খলা বহির্ভুত কর্মকাণ্ডে জড়িত থাকা।দলের নেতা-কর্সীদের সাক্কুর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখতেও বলেছে বিএনপি।

কুমিল্লা সিটি করপোরেশনের বর্তমান মেয়র সাক্কু কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।Vঅপর নেতা কায়সার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা জেলা শাখার সভাপতি ছিলেন।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আর কোনো নির্বাচনে না যাওয়ার ঘোষণা রয়েছে বিএনপির।

তবে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে দলটির নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়াটা ‘অপকৌশল’ বলে সমালোচনা রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের।

সাক্কুকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “মনিরুল হক সাক্কুকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিস্কার করা হয়েছে।”

একই সাথে এখন থেকে দলের নেতা-কর্সীদেরকে তার সাথে কোনো ধরনের যোগাযোগ না রাখার অনুরোধ জানানোর কথাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ভোটে অংশ নেওয়া সাক্কু কুমিল্লায় সাংবাদিকদের জানিয়েছেন যে তিনি দল থেকে পদত্যাগ করেছেন। তবে বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে সে বিষয়ে কিছু বলা হয়নি।

কায়সারও বলেছেন, ভোটে অংশ নিতে তিনি স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ করেছেন।

তবে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রফিকুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে স্থানীয় সরকার নির্বাচন (কুমিল্লা সিটি করপোরেশন) অংশগ্রহণ করায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) ও জেলা শাখার সভাপতি নিজাম উদ্দিন কায়সারকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।”

একই সঙ্গে সংগঠনের নেতা-কর্মীদের কুমিল্লার সিটি নির্বাচনে প্রচার-প্রচারণা এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ না করার জন্যও নির্দেশ দিয়েছে স্বেচ্ছাসেবক দল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা মহানগর শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি মনির হোসেন পারভেজকে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com