মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

লক্ষীপু‌রে মাদকাসক্ত ছে‌লের হা‌তে মা খুন

লক্ষীপুর প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৩০২ বার পঠিত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মাদকের টাকার জন‌্য মা‌য়ের সা‌থে তর্কাত‌র্কির এক পর্যা‌য়ে মা‌কে হত‌্যা ক‌রে  পাষণ্ড ছেলে।গতকাল শুক্রবার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালীয়া গ্রামে সর্দারবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শেফালী বেগম ওই গ্রামের হোসেন আলীর স্ত্রী। গ্রামবাসী ঘাতক ছেলে জাফর হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে।

নিহত শেফালী বেগমের বড় ছেলে জসিম উদ্দিন জানান, গত কয়েক মাস ধরে জাফর বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে মাদক সেবন করে অনেক টাকা ঋণ করেছে। এই টাকার জন্য বিভিন্ন সময়ে তার মায়ের কাছে অর্থ দাবি করে খারাপ আচরণ করতেন। গতকাল শুক্রবার সকালে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাকে ধাক্কা দি‌য়ে ফে‌লে কু‌পি‌য়ে হত‌্যা ক‌রে ছে‌লে জাফর। চিৎকা‌রের শব্দ শু‌নে প্রতিবেশীরা ছুটে এসে তাকে আটক করতে সক্ষম হয়। খবর পেয়ে রায়পুর থানা পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর কাছ থেকে জাফর‌কে তাদের হেফাজতে নেয়। একইসঙ্গে পুলিশ শেফালী বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, আটক ঘাতকের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হবে। ছেলের মাদক সেবনের বিষ‌য়ে  হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com