মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ভোরের কাগজের বিরুদ্ধে ১০ কো‌টি টাকার মানহানী মামলা করলেন কুসিক মেয়র প্রার্থী রিফাত

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৫৮৬ বার পঠিত

কুমিল্লার শীর্ষ মাদক কারবারি রিফাত এখন নৌকার কাণ্ডারি’ শিরোনামে গত ১৫ মে দৈনিক ভোরের কাগজে সংবাদ প্রকাশের জেরে পত্রিকার মালিক, সম্পাদক, প্রতিবেদক ও কুমিল্লা জেলা প্রতিনিধিসহ ৫ জনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানীর মামলা করেছে কুসিক নির্বাচনে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত।

মঙ্গলবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে তিনি এ মামলা করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদুর রহমান সিকদার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুমিল্লা সিটি করেপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করায় দৈনিক ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন আরফানুল হক রিফাত।

মামলার বাদী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত নাগ‌রিক খবর‌কে বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সংবাদ প্রচার না করায় এ মামলা করা হয়েছে। এই অপপ্রচার কুমিল্লার জনগণ মেনে নেবে না। আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এই সংবাদ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com