মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ডাকা‌তের কব‌লে নি:স্ব তিন প্রবাসী

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৪৩৯ বার পঠিত

একসঙ্গেই সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ফিরেছেন তিন প্রবাসী। ঢাকা এয়ারপোর্ট থেকে বের হয়ে একটি প্রাইভেটকার ভাড়া করে রওনা হন বাড়ির উদ্দেশে। তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় শনিবার (১৪ মে) ভোরে দুবাই এই তিন প্রবাসীর সব লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ভুক্তভোগী তিন প্রবাসী হলেন- শরীয়তপুর জেলার সখিপুর থানা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে ফুয়াদ মিয়া (৩৫), একই থানা এলাকার মৃত সিকিম আলীর ছেলে সোয়াব আলী (৩৬) ও অপরজন চাঁদপুর জেলার বাসিন্দা মোহাম্মদ আলী (৪০)। এ ঘটনায় ভুক্তভোগী ফুয়াদ গজারিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী প্রবাসীরা জানান, কয়েক বছর পর তারা দুবাই থেকে ছুটিতে দেশে এসেছেন। শনিবার ভোরে ৫টার দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের বালুয়াকান্দি এলাকা অতিক্রম করার সময় একটি সাদা মাইক্রোবাস পেছন থেকে হেড লাইট জ্বালিয়ে ডিপার দিলে চালক পার্কিং করে। এ সময় দেশীয় অস্ত্র হাতে ৮/১০ জনের ডাকাত দল নেমে তাদের সঙ্গে থাকা ভিসা লাগানো পাসপোর্ট, টিকিট, নগদ টাকা, স্বর্ণালংকার, কয়েকটি মোবাইল সেট ও অন্যান্য মালামালসহ সর্বস্ব লুটে নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com