মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ন্যাটোতে যোগ দেওয়া ভুল- ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে পুতিন

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২
  • ২৬৬ বার পঠিত

ফিনল্যান্ড যখন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানে আবেদন করতে যাচ্ছে, তখন দেশটির প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ হলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোকে ‘আশ্বস্ত’ করে পুতিন বলেন, বর্তমানে ফিনল্যান্ডের নিরাপত্তার জন্য কোনও হুমকি নেই। এ অবস্থায় ফিনল্যান্ড তার নিরপেক্ষ অবস্থান থেকে সরে আসা হবে একটি ভুল সিদ্ধান্ত।

পুতিন আরও বলেন, পরিবর্তনটি দুই দেশ (রাশিয়া-ফিনল্যান্ড) সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে, যা অনেক বছর ধরে ভালো প্রতিবেশী এবং অংশীদারিত্বের সহযোগিতার ভিত্তিতে তৈরি হয়েছে।

তবে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট পুতিনকে জানিয়ে দেন, ন্যাটোর সদস্যপদ পেতে আগামী কয়েকদিনের মধ্যে আবেদন করবে ফিনল্যান্ড। সাউলি নিনিস্তো পুতিনকে বলেন, রাশিয়া ইউক্রেনে আক্রমণের পদেক্ষপে ফিনল্যান্ডের নিরাপত্তার পরিবেশকে পরিবর্তন করে দিয়েছে।

এদিন দুইজনের ফোনালাপ স্বাভাবিক ছিল বলে মন্তব্য করেন সাউলি।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণেই ফিনল্যান্ড নিজেদের সুরক্ষায় ন্যাটোতে যোগদানে তোড়জোড় চালাচ্ছে। ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার ১ হাজার ৩০০ কিলোমিটারের দীর্ঘ সীমান্ত রয়েছে। ফলে রাশিয়া দেশটিতেও ইউক্রেনের মতো হামলা করে বসতে পারে, এমন শঙ্কা থেকেই ফিনল্যান্ড সরকার জোটটিতে যোগ দেওয়া নিয়ে আলোচনা চালাচ্ছে। এ নিয়ে বার বার সতর্ক করে রাশিয়া বলছে, ন্যাটোতে যোগ দেওয়া মানে মস্কোর নিরাপত্তাকে হুমকিতে ফেলা।

সূত্র: বিবিসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com