সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌সিক নির্বাচ‌নে নৌকা পে‌লেন আরফানুল হক রিফাত

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৫৪৫ বার পঠিত

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মহানগরের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।

শুক্রবার (১৩ মে) রাতে বৈঠক শেষে দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুমিল্লা সিটি করপোরেশন, তিন উপজেলা, ছয় পৌরসভা এবং অষ্টম ধাপে ১৪০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর চূড়ান্ত নামের তালিকা প্রকাশ করা হয়।

এদিন বিকেলে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এসব প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

বৈঠকে অংশ নেন মনোনয়ন বোর্ডের সদস্য আমীর হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরুল্লাহ, রমেশ চন্দ্র সেন, রাশিদুল হাসান, আব্দুর রাজ্জাক, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, কর্নেল (অব.) ফারুক খান ও আবদুস সোবাহান গোলাপ অংশ নেন।

এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য জাহাঙ্গীর কবির নানক সংবাদমাধ্যমকে জানান, আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বোর্ড সভায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতকে মনোনয়ন দেওয়া হয়েছে।

আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনে তৃতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। এ জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার বাকি আছে আরও চার দিন। তফসিল অনুযায়ী ১৭ মে পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার পর শুক্রবার রাতে আরফানুল হক রিফাত নাগ‌রিক খবর‌কে বলেন, নেত্রী আমার ওপর আস্থা রেখেছেন, আমাকে নৌকা দিয়েছেন- সে জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। আগামী ১৫ জুনের নির্বাচনে নৌকাকে জয়ী করে আমি তার আস্থার প্রতিফলন ঘটাতে পারব আশা করছি। আমি এবার বিজয়ী হয়ে নেত্রীকে নৌকা উপহার দিতে চাই।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে নগর ভবনকে দলীয় কার্যালয় বানাবো না। নগর ভবন সর্বদা নগরীর মানুষের জন্য খোলা থাকবে। আশা করছি, কুমিল্লা নগরীর মানুষ আমাকে ভোট দিয়ে তাদের কল্যাণে কাজ করা ও সেবার জন্য নির্বাচিত করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com