মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সারা‌দে‌শে এক‌দি‌নের অ‌ভিযা‌নে সোয়া লাখ লিটার মজুত ভোজ্যতেল উদ্ধার

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২
  • ৩২৫ বার পঠিত

অবৈধভাবে ভোজ্যতেল মজুতের সন্ধানে সারাদেশে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মঙ্গলবার (১০ মে) দিনগত রাত থেকে বুধবার (১১ মে) রাত ১০টা পর্যন্ত সোয়া লাখ লিটার ভোজ্যতেল উদ্ধার করেছে সংস্থাটি। এর মধ্যে রংপুরে দুই গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৬১ হাজার লিটার ভোজ্যতেল মজুত পাওয়া গেছে।

অনেক জায়গায় নির্ধারিত দামে সাধারণ মানুষের মাঝে এ তেল বিক্রি করে দেওয়া হয়। পাশাপাশি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের জরিমানা করে ভোক্তা অধিকার। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

রাজধানী ঢাকা ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ১২ হাজার লিটারের বেশি ভোজ্যতেল উদ্ধার করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ওই তেল সাধারণ ক্রেতাদের মধ্যে আগের দামে বিক্রি করা হয়।

টাঙ্গাইলের নাগরপুরে ২০ হাজার লিটার সয়াবিন তেল মজুতের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আদায়,
জে পাল কোম্পানির গোডাউনে ১৬০০ লিটার সয়াবিন ও ৯১০০ লিটার পামঅয়েল এবং এসএস ট্রেডার্সের গোডাউনে ১৩ হাজার লিটার সয়াবিন ও ৩৭ হাজার লিটার পামঅয়েলহ প্রায় ৬১ হাজার লিটার তেল মজুত পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com