বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

টিআইবি আর রিজভী আহমেদের মধ্যে কোনও পার্থক্য নেই

টিএম আ‌জিম :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৩৫২ বার পঠিত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ইদানীং দেখা যাচ্ছে, টিআইবি কথায় কথায় বিবৃতি দেয়। মধ্যরাতে রেলওয়ের টিটিই নিয়ে একটি ঘটনা ঘটলো, সকাল বেলায় টিআইবি খোঁজ-খবর না নিয়েই বিবৃতি দিয়ে দিলো। এখন টিআইবি আর রিজভী আহমেদের মধ্যে কোনও পার্থক্য খুঁজে পাচ্ছি না।

মঙ্গলবার (১০ মে) বিকালে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ড. হাছান মাহমুদ বলেন, ‘কোনও ঘটনা ঘটার আগেই যেমন তিনি বিবৃতি লিখে রাখেন, টিআইবিও কোনও কিছু হওয়ার আগেই বিবৃতি দেয়।’

পরে তথ্যমন্ত্রী রংপুর মহানগর কোতোয়ালি থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দেন। রংপুর টাউন হলে আওয়ামী লীগের সহ-সভাপতি কায়সার রাশেদ খানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি।

এছাড়া সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, বিশেষ অতিথি এইচ এন আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া ও সফুরা বেগম রুনি এবং প্রধান বক্তা হিসেবে রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com