মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নদীতে গিয়েই মিললো দুই কাতল, ৩০ হাজারে বিক্রি

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২৮৪ বার পঠিত

রাজবাড়ীর দৌলতদিয়ার পাবনার ঢালারচরের পদ্মা নদীতে ২৫ কেজি ওজনের দুটি কাতল মাছ ধরা পড়েছে। রবিবার (৮ মে) ভোরে ঢালারচরের স্থানীয় জেলে ঠান্ডু হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে।

সোমবার (৯ মে) সকালে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের স্থানীয় চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে ২৫ কেজি ওজনের দুটি কাতল মাছ কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ২৫ কেজি ওজনের কাতল মাছ দুটি ১২০০ টাকা কেজি দরে মোট ৩০ হাজার টাকায় কিনে দৌলতদিয়া ঘাটে আসি। মাছ দুটি বিক্রয়ের জন্য কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেছি। মাছ দুটি কেজিতে ১০০ টাকা লাভে বিক্রি করবো।

ঠান্ডু হালদার বলেন, রবিবার ভোরে মাছ ধরতে নদীতে যাই। ৫টার দিকে জাল তুলতেই দেখি বড় সাইজের দুটি কাতল আটকা পড়েছে। অনেকদিন পর বড় মাছ ধরতে পেরে অনেক ভালো লাগছে। মাছটির দামও ভালো পেয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com