মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

র‌্যা‌বের অ‌ভিযা‌নে ১৯ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

নাগরিক অনলাইন ‌ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২১৪ বার পঠিত

চট্টগ্রামের কর্ণফুলীতে একটি বাস থেকে ১৯ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (৮ মে) রাত ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (৯ মে) দুপুরে তাদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া বাসটিকেও জব্দ করেছে র‌্যাব।

গ্রেফতাররা হলেন কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ মুহুরীপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ আলাম ওরফে মাতালম (৩৮) ও মৃত আব্দুর রফিকের ছেলে আলী আহম্মদ (৩২)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, যাত্রী বহনের আড়ালে কক্সবাজারের একটি বাস চট্টগ্রামে ইয়াবা নিয়ে আসছে- এমন সংবাদে কর্ণফুলীর শিকলবাহা এলাকায় চেকপোস্ট বসিয়ে বাসটি আটক করা হয়। বাস থেকে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে ইয়াবা বহনের কথা স্বীকার করে। পরে বাসের ভেতর পেছনের টেইল লাইটের মধ্যে বিশেষ কায়দায় ইয়াবাগুলো লুকানো অবস্থায় পাওয়া যায়।

এ র‌্যাব কর্মকর্তা আরও বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা এনে টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে পাচার করে আসছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com