মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

১২ বছ‌রের শিশু‌কে তু‌লে নি‌য়ে ধর্ষণ,গ্রেফতার ২

জা‌হিদ হাসান:
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ২০৩ বার পঠিত

এক মেয়ে শিশু(১২) ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের নাম মো. জসিম (৫০) ও মো. সাকিল আহম্মদ মুন্না (২৯)।

বৃহস্পতিবার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে জসিম এবং শুক্রবার (৬ মে) ভোরে হালিশহর থেকে মুন্নাকে গ্রেফতার করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, দুই আসামিকে মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, ১ মে রাত ১১টার দিকে রৌফাবাদ এলাকা থেকে ওই শিশুকে তুলে নিয়ে যান জসিম। পরে তাকে একটি বাসায় নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করেন মুন্না ও জসিম। ঘটনার কথা ভয়ে কাউকে না বললেও ৩ মে ভিকটিম অসুস্থতাবোধ করে বমি করতে থাকে। একপর্যায়ে সে তার মাকে ঘটনার কথা খুলে বলে। এরপর শিশুটির মা বৃহস্পতিবার বায়েজিদ বোস্তামী থানায় এসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

জসিমের বিরুদ্ধে আগেও মাদক মামলা রয়েছে বলে জানান ওসি মো. কামরুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com