বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

জাফলংয়ে পর্যটকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৫ আসা‌মি কারাগারে

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ৩২৫ বার পঠিত

জাফলংয়ে টিকিট (প্রবেশ ফি) কাটাকে কেন্দ্র করে পর্যটকদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার পাঁচ যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (৬ মে) বিকেলে আসামিদের সিলেটের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে আদালতের বিচারক ইয়াসমিন বেগম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন গোয়াইঘাটের ইসলামপুর গ্রামের সেলিম আহমেদ (২১), নয়াবস্তি এলাকার সোহেল রানা, পন্নগ্রামের লক্ষ্মণ চন্দ্র দাস (২১), পশ্চিম কালীনগর গ্রামের নাজিম উদ্দিন (২৩) ও ইসলামপুর রাধানগর গ্রামের জয়নাল আবেদীন (৪০)।

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে ঢাকা কদমতলি থেকে জাফলং ঘুরতে আসে একদল পর্যটক। এ সময় টিকিট কাউন্টারের সামনে ভিড় জমলে কাউন্টারের স্বেচ্ছাসেবকরা ওই পর্যটকদের সঙ্গে থাকা এক নারীর গায়ে হাত দেন। এর প্রতিবাদ করায় পর্যটকদের ওপর হামলা চালান উপজেলা প্রশাসনের পর্যটনকেন্দ্রে প্রবেশ ফি আদায় কাজে নিযুক্ত স্বেচ্ছাসেবকরা। তারা পর্যটকদের লাঠি দিয়ে বেদম মারধর করেন। এতে নারীসহ পাঁচ পর্যটক আহত হন। ঘটনার পর অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় আহত সুমন সরকার নামের এক পর্যটক বাদী হয়ে বৃহস্পতিবার রাতে গোয়াইনঘাট থানায় মামলা করেন।

এদিকে ঘটনার পর শুক্রবার থেকে আগামী সাতদিন জাফলং জিরো পয়েন্টে প্রবেশের টিকিট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com