সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

৩০০ বোতল ফেন্সিডিল, ৫০ বোতল এসকাফ ও ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ০১

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৪১৬ বার পঠিত

রাজধানীর পল্টন মডেল থানা এলাকা থেকে ফেন্সিডিল, এসকাফ ও গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃত ব্যক্তি হলো- মোঃ মানিক মিয়া। এসময় তার হেফাজত থেকে ৩০০ বোতল ফেন্সিডিল, ৫০ বোতল এসকাফ ও ১০ কেজি গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ আশরাফুল ইসলাম ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ ৩০ এপ্রিল ২০২২ (শনিবার) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পল্টন মডেল থানার শান্তিনগর এলাকায় একজন মাদক ব্যবসায়ী ফেন্সিডিল, এসকাফ ও গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে ০২ টি ট্রলি লাগেজসহ অবস্থান করছে। তথ্যের সত্যতা যাচাই করে বিকাল ০৫:৪৫ টায় ঐ এলাকায় অভিযান চালিয়ে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ মানিককে গ্রেফতার করা হয়।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com