মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

জাতীয় প‌রিচয়পত্র দিয়ে সরাসরি ভূমিকর দেওয়া যাবে

নাগরিক অনলাইন ‌ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২৩১ বার পঠিত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে শিগগির সরাসরি ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য সুবিধা যুক্ত করা হবে। ডিজিটাল ভূমি উন্নয়ন কর দেওয়ার ব্যবস্থায় এ সুবিধা যুক্ত করা হচ্ছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ভূমি মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১৮ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সিস্টেম রক্ষণাবেক্ষণের জন্য ভূমি উন্নয়ন কর সিস্টেম সাময়িক বন্ধ রাখার পর ২৫ এপ্রিল থেকে ফের চালু করা হয়েছে। রক্ষণাবেক্ষণের সময় ৪ কোটি হোল্ডিংয়ের দাবি ক্যালকুলেশন এবং ভূমি উন্নয়ন কর সিস্টেমে নতুন বাংলা বছরের ‘১৪২৯’ সম্পর্কিত বেশকিছু গুরুত্বপূর্ণ আপডেট করা হয়েছে। এছাড়া ১৪২৮ সাল পর্যন্ত দাবি আদায় হয়েছে এমন হোল্ডিংগুলোতে সর্বশেষ সাল ১৪২৯ সংযুক্ত করা হয়েছে।

চালু হতে যাওয়া এনআইডি নম্বর দিয়ে সরাসরি ভূমি উন্নয়ন কর দেওয়ার বিষয়ে ভূমি মন্ত্রণালয় জানান, মূল ভূমি উন্নয়ন কর ব্যবস্থায় জমির মালিকের প্রোফাইলে না ঢুকেই জমির মালিকের নিবন্ধিত ও হোল্ডিং এন্ট্রি করা জমির ভূমি উন্নয়ন কর দেওয়া যাবে। অর্থাৎ যে কোনো ব্যক্তি ভূমি উন্নয়ন কর অপরের পক্ষেও দিতে পারবেন। এ ব্যবস্থা কর্মব্যস্ত মানুষের জন্য সুবিধাজনক হবে। তবে সম্পদের নিরাপত্তা নিশ্চিতের জন্য দাখিলা যেন কেবল জমির মূল মালিক নিতে পারেন তা নিশ্চিত করা হবে। এছাড়া বর্তমানে অনলাইনে খাজনা পরিশোধের তিনদিনের মধ্যে কিউআর কোড-সম্বলিত অটোমেটেড দাখিলা দেওয়ার ব্যবস্থা থাকলেও ভূমি উন্নয়ন কর দেওয়ার সঙ্গে সঙ্গে দাখিলা দেওয়ার বিষয়টি বিবেচনাধীন আছে।

গত বছরের ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম উদ্বোধন করেন। এরপর গত ৫ জানুয়ারি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ১৬১২২ নম্বরে কল করেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করার সেবা কার্যক্রম উদ্বোধন করেন। জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com