সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পঞ্চম দফায় কল্যাণ ট্রাস্টের সচিব হলেন শাহজাহান আলম

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৩৪৪ বার পঠিত

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের সচিব হলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের দপ্তরে গিয়ে যোগদান সম্পন্ন করেন।

জানা গেছে, শাহজাহান আলম সাজু এর আগে আরও চার মেয়াদে ১২ বছর এ পদে থেকে দায়িত্ব পালন করেন। তিনি কল্যাণ ট্রাস্টের সচিব হিসেবে দায়িত্ব পালনকালীন কল্যাণ ট্রাস্ট্রের সংস্কার করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কল্যাণ ট্রাস্টের ডিজিটাল সেবা কার্যক্রম উদ্বোধন করেন। অনলাইন ব্যবস্থায় শিক্ষক কর্মচারীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ইএফটি’র মাধ্যমে কল্যাণ সুবিধা দেওয়া হচ্ছে।

এরই ধারাবাহিকতায় শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট অনলাইন ব্যবস্থায় শিক্ষক কর্মচারীদের কল্যাণ সুবিধার আবেদন গ্রহণ ও তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ইএফটি’র মাধ্যমে কল্যাণ সুবিধা পাঠানো হয়ে থাকে।

তার দায়িত্ব গ্রহণের আগে ১৮ বছরে কল্যাণ সুবিধা দেওয়া হয়েছে ২৭৯ কোটি টাকা অথচ তিনি দায়িত্বগ্রহণের পর চার মেয়াদে গত ১২ বছরে অবসরপ্রাপ্ত ১ লাখ ৩৪ হাজার ৭০২ জন শিক্ষক কর্মচারীদের মধ্যে প্রায় ৩ হাজার ৩৫২ কোটি টাকার রেকর্ড পরিমাণ কল্যাণ সুবিধার অর্থ দেন।

মো. শাহজাহান আলম সাজু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব হিসেবে টানা পঞ্চমবারের মতো নিযুক্ত হলেন। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com