সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কর্তব্যরত অবস্থায় তথ্য অধিদপ্তরের কর্মকর্তার মৃত্যু

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ২০০ বার পঠিত

সচিবালয়ে কর্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন তথ্য অধিদফতরের প্রশাসনিক কর্মকর্তা বিপু কান্তি বড়ুয়া। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রোববার (২৪ এপ্রিল) সকালে বিপু কান্তি বড়ুয়া (৪৯) সচিবালয়ে কর্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থবোধ করায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার এ আকস্মিক মৃত্যুসংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াত বিপু বড়ুয়ার আত্মার শান্তিকামনা করেন।

এসময় বিপু বড়ুয়ার স্ত্রী ও দুই সন্তানসহ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান মন্ত্রী।

তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, আমার নিজ উপজেলা রাঙ্গুনিয়ার সন্তান বিপু বড়ুয়া একজন সৎ, দক্ষ ও বিচক্ষণ কর্মকর্তা ছিলেন। তার আকস্মিক মৃত্যু বিনামেঘে বজ্রপাতের মতো ও অত্যন্ত বেদনার। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি ও পরিবার যেন এ শোক সহ্য করে এগুতে পারে সেই প্রার্থনা করি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com