সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

র‌্যা‌বের অ‌ভিযা‌নে এ্যাম্বুলেন্সে লু‌কি‌য়ে গাঁজা ও ফে‌ন্সি‌ডিল পাচারকা‌লে আটক ৩

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৩৯৪ বার পঠিত

র‌্যাব-১১ এর সিপিসি-২ এর এক‌চি দল কুমিল্লা বুড়িচং থানার শংকচাইল এলাকা থেকে রোগী পরিবহনের আড়ালে এ্যাম্বুলেন্সের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ৫০ কেজি গাঁজা ও ১৫০ বোতাল ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার ক‌রে‌ছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৪এপ্রিল কুমিল্লা বুড়িচং থানাধীন শংকচাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রোগী পরিবহনের আড়ালে এ্যাম্বুলেন্সের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ৫০ কেজি গাঁজা ও ১৫০ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ কুমিল্লা জেলার বি-পাড়া থানার দক্ষিণ তেতাভ‚মি গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মোঃ কাউছার(২৫), খাগড়াছড়ি জেলার রামগড় থানার রামগড় জগনাথপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোঃ রাসেল(২২) এবং গাইবান্ধা জেলার বুজরুক জামাল পুর থানার সাদুল্য গ্রামের মোঃ তাহাদুল ইসলাম এর ছেলে মোঃ নাজমুল হুদা লিয়ন(২৬)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত
এ্যাম্বুলেন্সে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় মামলা দা‌য়ের ক‌রে র‌্যাব সদন‌্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com