মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

দেশে প্রথম সিসি ক্যামেরার আওতায় জয়পুরহাটের পাঁচবিবি থানা

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ২১৯ বার পঠিত

পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন বলেছেন, অপরাধ প্রবণতা রোধে প্রত্যন্ত গ্রামাঞ্চলে পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির যেমন উন্নতি হবে তেমনি থানায় না গিয়েই স্থানীয় জনসাধারণের পুলিশিং সেবা প্রাপ্তি আরও সহজতর ও গতিশীল হবে।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নন্দাইল এলাকায় অবস্থিত জেলার তৃতীয় নতুন পুলিশ তদন্ত কেন্দ্রে ও পাঁচবিবি থানার সব জায়গায় বসানো সিসি ক্যামেরার আনুষ্ঠানিক উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

ডিআইজি আব্দুল বাতেন আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে ক্ষুদ্র পরিসরে নিরাপত্তা ব্যবস্থার আওতায় সিসি টিভি বসানো হলেও দেশে এই প্রথম জয়পুরহাটের পাঁচবিবি থানায় নিরাপত্তামূলক সিসিটিভি বসানো হলো। দেশের সীমান্তবর্তী এ উপজেলা এরই মধ্যে সিসি ক্যামেরার আওতায় আসায় মাদক ও মানবপাচার, চোরাকারবারি, খুন, ছিনতাই, চাঁদাবাজি বিভিন্ন অপরাধ কমেছে। এটি সফল হলে দেশব্যাপী একটি দৃষ্টান্ত হতে পারে বলে তিনি আশা করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনিরুল শহীদ মন্ডল, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পলাশ চন্দ্র দেব প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com