সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান শফিউদ্দিন

নিজস্ব সংবাদাতাঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ২০৯ বার পঠিত

মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে গেলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সোমবার (১৮ এপ্রিল) ঢাকা ত্যাগ করেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২০-২২ এপ্রিল সেনাবাহিনী প্রধান ওয়াশিংটন ডিসি শহরের পেন্টাগনে মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ ও চিফ অব ন্যাশনাল গার্ডসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও প্রতিরক্ষা সচিবের কার্যালয়ে ঊর্ধ্বতন বেসামরিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ সফরে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে অবস্থিত নিয়ার ইস্ট সাউথ এশিয়া (এনইএসএ) সেন্টারের একজন গ্র্যাজুয়েট হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে প্রতিষ্ঠানটির হল অব ফেম-এ অন্তর্ভুক্ত করা হবে। তিনি সেখানে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন।

২৫-২৬ এপ্রিল সেনাবাহিনী প্রধান জাতিসংঘ সদরদপ্তরে ভারপ্রাপ্ত মিলিটারি অ্যাডভাইজার ও পুলিশ অ্যাডভাইজারসহ ডিপার্টমেন্ট অব সেফটি অ্যান্ড সিকিউরিটি (ইউএনডিএসএস), ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট (ইউএনডিওএস) ও ডিপার্টমেন্ট অব পলিটিক্যাল অ্যান্ড পিস বিল্ডিং অ্যাফেয়ার্সের (ইউএনডিপিপিএ) নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সফর শেষে আগামী ২৭ এপ্রিল দেশে ফিরে আসবেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com