শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সাংবা‌দিক ম‌হিউ‌দ্দিন সরকার হত্যা মামলায় গ্রেফতার ৪

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৭২২ বার পঠিত

কু‌মিল্লা বু‌ড়িচং শংকুচাইল নগর এলাকায় সাংবা‌দিক ম‌হিউ‌দ্দিন সরকা‌র‌কে গু‌লি ক‌রে হত্যার ঘটনায় জ‌ড়িত চার আসা‌মি‌কে গ্রেফতার ক‌রে বু‌ড়িচং থানা পুলিশ।

কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার নাগ‌রিক খবর‌কে ব‌লেন, ম‌হিউ‌দ্দিন হত্যা মামলায় বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি ফরহাদ মৃধা ও পলাশ মিয়াসহ এজাহার বহির্ভূত নুরু মিয়া ও সুজনসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ মামলার প্রধান আসামি রাজুসহ জড়িতদের গ্রেফতারে অভিযান চল‌ছে ব‌লেও জানান তি‌নি।

এর আ‌গে মহিউদ্দিন সরকার নাঈম হত্যা মামলায় তার মা নাজমা আক্তার বাদী হয়ে মো. রাজু (৩৫), মো. ফরহাদ মৃধা ওরফে মনির হোসেন (৩৮) ও মো. পলাশ মিয়াকে (৩৪) এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে বৃহস্পতিবার বুড়িচং থানায় মামলা দায়ের করেন।

উল্লেখ্য, কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল হায়দারাবাদ সীমান্তে মাদক কারবারির গুলিতে মহিউদ্দিন সরকার নাঈম নিহত হন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সাংবা‌দিক মহিউদ্দিন সরকার নাঈমকে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থ‌লে দেখ‌তে দুজন বিজিবি সদস্য আ‌সেন। ‌তারা স্থানীয় দুই যুবক‌কে হাসপাতালে নিয়ে যেতে নির্দেশ দি‌য়ে ঘটনাস্থল ত্যাগ ক‌রেন। এ সময় বিজিবি সদস্যরা বলেন, সীমান্তে মারামারিতে আহত হয়েছেন মহিউদ্দিন। তাঁকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে বলে তাঁরা চলে যায়। পরে ওই দুই যুবক মহিউদ্দিন সরকারকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজাহিদুল ইসলাম মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com