বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মৌলভীবাজারে চার ফু‌টের অজগর‌কে বনে অবমুক্ত

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ২৭৬ বার পঠিত

মৌলভীবাজারের জুড়ীতে চার ফুট লম্বা একটি অজগর সাপের বাচ্চা উদ্ধারের পর পুটিছড়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) উপজেলার সাগরনাল গ্রামের মৃত আব্দুর রহিমের বাড়ি থেকে সাপটি উদ্ধারকরে বন বিভাগকে খবর দেওয়া হয়। পরে বন বিভাগের লোকজন সেটি উদ্ধার করে বনে অবমুক্ত করে।

স্থানীয়রা জানান, সকালে ওই গ্রামের মৃত আব্দুর রহিমের বাড়ির একটি টিনের ঘরে একটি অজগর সাপ দেখতে পায় বাড়ির লোকজন। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা বন বিভাগকে খবর দেন। পরে বনবিভাগের লোকজন অজগরটি উদ্ধার করে নিয়ে যান।

মিফতা আহমদ রিটন নামের একজন বলেন, এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে বন বিভাগকে খবর দিলে তারা সাপটি উদ্ধার করে।

বন বিভাগের জুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে অজগরের বাচ্চাটির উদ্ধার করি। পরে স্থানীয় সাংবাদিকদের নিয়ে পুটিছড়া সংরক্ষিত বনে অবমুক্ত করি। অজগরটির বয়স ৪-৫ মাস হতে পারে। এটি চার ফুট লম্বা ও ওজনে প্রায় চার কেজি হবে।

বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান রেজাউল করিম চৌধুরী জাগো নিউজকে বলেন, সাপের বাচ্চাটি হয়তো খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছিল। পরে বনবিভাগের লোকজন সেটি উদ্ধার করে জুড়ী উপজেলার পুটিছড়া সংরক্ষিত বনে অবমুক্ত করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com