সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রোহিঙ্গা থেকে ইয়াবা কিনে চট্টগ্রামে বি‌ক্রি কর‌তে গি‌য়ে আটক দুই তরুণ

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ২৮৭ বার পঠিত

চট্টগ্রামের বাকলিয়া থানাধীন নতুন ফিশারিঘাট এলাকা থেকে এক হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই তরুণকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। সোমবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গো‌য়েন্দা পু‌লিশ। গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারেরর টেকনাফ থানাধীন জাদীমুরা দক্ষিণ পাড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে জাকারিয়া (২০) ও মৃত হাবিবুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (২০)।

নগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, নগর গোয়েন্দা দক্ষিণ বিভাগের একটি টিম রোববার দিবাগত রাত পৌনে ১১টার দিকে নতুন ফিশারিঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা কারবারি দুই তরুণকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে এক হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গোয়েন্দা পুলিশ জানিয়েছে, জাদিমুরা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এক রোহিঙ্গা নাগরিকের কাছ থেকে কম দামে সংগ্রহ করে বিশেষ কৌশলে চট্টগ্রাম শহরে এনে ইয়াবা বিক্রি করতেন এই তরুণরা। তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com