মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩২২ বার পঠিত
প্রতিকী ছ‌বি

জামালপুরের ইসলামপুরে সন্তানকে হত্যার ভয় দেখিয়ে এক গৃহবধূকে (২৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (৯ এপ্রিল) দুপুরে থানায় মামলা করেছেন নির্যাতনের শিকার ওই নারী।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্র জানায়, বুধবার (৬ এপ্রিল) রাতে ইসলামপুর পৌরসভার ওই নারীকে তার নিজ বাড়িতে ভয় দেখিয়ে ধর্ষণ করেন পার্শ্ববর্তী এলাকার কাদের মাস্টারের ছেলে কামাল হোসেন (৩৫)। ধর্ষণের বিষয়টি কাউকে না জানাতে ভয় দেখান। পরের দিন নির্যাতনের শিকার ওই গৃহবধূ ঢাকায় পোশাক কারখানায় কর্মরত তার স্বামী ও পরিবারের সদস্যদের বিষয়টি জানান। শনিবার তিনি মামলা করেন।

নির্যাতনের শিকার গৃহবধূর স্বামী জাগো নিউজকে বলেন, আট বছর আগে তাদের বিয়ে হয়। সংসারে তাদের সাড়ে তিন বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। বুধবার রাতে তার স্ত্রীকে বাড়িতে একা ছিলেন। এ সুযোগে অস্ত্রের ভয় দেখিয়ে ও সন্তানকে হত্যার হুমকি দিয়ে তাকে স্ত্রীকে ধর্ষণ করেন কামাল হোসেন। তিনি এ ঘটনায় অভিযুক্ত কামালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান জাগো নিউজকে বলেন, মামলার পর থেকে আসামি পলাতক। তাকে গ্রেফতারে অভিযানে চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com