বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজশাহী‌তে মসজিদ কমিটির পদ নিয়ে সংঘর্ষ, নিহত ১

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৫৩৪ বার পঠিত

রাজশাহীর চারঘাট উপজেলার জোতকার্তিক গ্রামে মসজিদ কমিটিতে পদ দখলকে কেন্দ্র করে দ্বন্দ্বে খোকন আলী (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। খোকন আলী ওই গ্রামের মোজাহার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চারঘাট উপজেলার জোতকার্তিক আদর্শ গ্রাম জামে মসজিদের কমিটি নিয়ে স্থানীয় কামরুজ্জামান মুকুল ও মুক্তার আলী গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। কামরুজ্জামান মুকুল ও মুক্তার আলী দুই পক্ষই মসজিদের সভাপতি পদ দখলের চেষ্টা করে আসছে। কিছুদিন আগে মুকুলের লোকজন মুকুলকে সভাপতি ঘোষণা করে মুক্তার পক্ষকে মসজিদ থেকে বিতাড়িত করে। এরপর থেকে মুক্তার গ্রুপের লোকজন স্থানীয় একটি আমবাগানে অস্থায়ী মসজিদে নামাজ আদায় করছিলেন।

পূর্বের ওই বিরোধের জেরে শুক্রবার ইফতারের আগ মুহূর্তে মসজিদ দখলকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ধারালো ছুরির আঘাতে মুক্তার গ্রুপের খোকন আলী গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে মুকুল গ্রুপের সিরাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘মসজিদ নিয়ে দুই গ্রুপ ইফতারের সময় সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় একজন মারা গেছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com