সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আ‌জিমপু‌রে বাসা থে‌কে নার্সের মরদেহ উদ্ধার

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ২৩৩ বার পঠিত

রাজধানীর লালবাগ আজিমপুরের দক্ষিণ কলোনির একটি বাসা থেকে কাবেরী রানি সরকার (৩২) নামের এক সিনিয়র স্টাফ নার্সের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ছিলেন।

বুধবার (৬ এপ্রিল) ভোরে আজিমপুর দক্ষিণ কলোনির ৩০/বি নম্বর বাসার নিচতলা থেকে মরদেহ উদ্ধার করে লালবাগ পুলিশ।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কৃষ্ণ পাল জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে আজিমপুর দক্ষিণ কলোনির ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আত্মীয়ের বরাত দিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, তার গলায় কালো দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের ভাই রাজীব কুমার সরকার জানান, একবছর আগে ফেসবুকে রুপম চৌধুরী নামের এক ব্যক্তির সঙ্গে আমার বোনের সম্পর্ক গড়ে ওঠে ও তারা দুজনে বিয়ে করেন। আমার বোনের আগের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কেরানীগঞ্জে তার একটি ফ্ল্যাট ছিল। রুপম কৌশলে আমার বোনকে দিয়ে ওই ফ্ল্যাট ৩৫ লাখ টাকায় বিক্রি করিয়েছেন। আমাদের দাবী বোনকে হত্যা করে টাকা নিয়ে রুপম পালিয়ে গেছেন।

তিনি আরও জানান, ভোলার চরফ্যাশন থানার স্বপন চন্দ্র সরকারের সন্তান কাবেরী। বর্তমানে আজিমপুর দক্ষিণ কলোনির ওই বাসার নিচতলায় থাকতেন। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স ছিলেন। জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com