মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

৩ টি চোরাই গাড়িসহ আন্তঃজেলা গাড়ি চোর চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৪

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ২২৫ বার পঠিত

০৩ টি চোরাই গাড়িসহ আন্তঃজেলা গাড়ি চোর চক্রের অন্যতম মূলহোতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ তারেকুল ইসলাম অলি। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ০২ টি প্রাইভেট কার ও ০১ টি নোয়া মাইক্রোবাস উদ্ধারমূলে জব্দ করা হয়।

 

গত ১ এপ্রিল হবিগঞ্জ সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে গোয়েন্দা মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

 

অভিযানে নেতৃত্ব দেওয়া সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার মোঃ আশরাফুল ইসলাম  বলেন, গত বছর কাফরুল থানা এলাকা হতে একটি প্রাইভেট কার চুরি হয়। এ সংক্রান্তে কাফরুল থানায় প্রাইভেট কারটির মালিক নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করে। এরপর মামলাটির তদন্তকালে চুরি হয়ে যাওয়া প্রাইভেট কারটিসহ মোট ০৮ টি প্রাইভেট কার ও মাইক্রোবাস উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় এই চোর চক্রের ৪ সদস্যকে।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের অন্যতম মূলহোতা তারেকুল ইসলাম অলির সম্পৃক্ততা পাওয়া যায়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। এরপর গত ০১ এপ্রিল ২০২২ হবিগঞ্জ সদর থানা এলাকা থেকে উদ্ধারকৃত ০৩ টি চোরাই গাড়িসহ অলিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে ঘটনার সাথে সম্পৃক্তার বিষয়টি স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com