সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

এসি মেরামতের নাম ক‌রে বাসায় লুটপাট- বাধা দেওয়ায় কুপিয়ে হত্যা, গ্রেফতার ৩

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ২৩৭ বার পঠিত

রাজধানীর বটতলা এলাকায় স্ত্রী তানিয়া আফরোজ ও দুই সন্তান নিয়ে থাকতেন মেডিকেল টেকনোলজিস্ট মো. ময়নুল ইসলাম। কিছুদিন আগে মুগদা মেডিকেল থেকে ফরিদপুর মেডিকেল কলেজে বদলি হন তিনি। সেই বদলির কথা জানতেন তাদের বাসায় এসি লাগিয়ে দেওয়া মেকানিক রিফাত আলম বাপ্পী (৩১)।

স্বামীর অনুপস্থিতির সুযোগে তানিয়ার বাসায় আরও দুইজনকে নিয়ে ডাকাতির পরিকল্পনা করেন বাপ্পী। গত শনিবার (২৬ মার্চ) বাসায় লুটপাটের সময় বাধা দেওয়া ও চিৎকার করায় তানিয়া আফরোজকে (২৬) খুন করেন তারা।

মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় পল্টন মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ এসব তথ্য জানান।

তিনি বলেন, এ ঘটনায় জড়িত তিনজনকেই গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- রিফাত আলম বাপ্পী, তার দুই সহযোগী হৃদয় ও রুবেল। তাদের কাছ থেকে লুট করা এক জোড়া কানের দুল ও দুটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।

ডিসি আ. আহাদ বলেন, শনিবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে বাপ্পী এসি সার্ভিসিং করার কথা বলে ময়নুলের বাসায় যান। বাপ্পী এক বছর আগে তাদের বাসায় এসি লাগিয়ে দেন। নিচে কেচিগেটে নক করলে তানিয়া নিচে নেমে আসেন। তখন স্বামী ময়নুলের সঙ্গে তানিয়ার কথা হয়। প্রথমে ময়নুল তার অনুপস্থিতিতে বাসায় প্রবেশে নিষেধ করলেও বাপ্পীর জোড়াজুড়িতে কাজ করতে বলেন।

প্রথমে বাসায় ঢুকে বাপ্পী ও হৃদয় আধঘণ্টার মতো এসির কাজ করেন। এর কিছুক্ষণ পর রুবেল তাদের বাসায় প্রবেশ করেন। এসময় রুবেলের পরিচয় জানতে চান তানিয়া। রুবেল তাদের সহযোগী বলে জানান বাপ্পী। তখন ১০ মাসের ছেলে তানভীরুলকে নিয়ে রান্নার কাজ করতে চলে যান তানিয়া।

কিছুক্ষণ পর তানিয়া রুমে ঢুকে আলমারি ও অন্যান্য জিনিসপত্র তছনছ করা দেখে চিৎকার শুরু করেন। এসময় রুবেল ও হৃদয় তাকে বালিশচাপা দেন। বাপ্পীর ব্যাগে থাকা চাপাতি দিয়ে তানিয়ার মাথায় একাধিকবার আঘাত করেন তারা। এরপর বাচ্চাদের মুখে স্কচটেপ পেচিয়ে বেঁধে রেখে মোবাইল ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যান তিনজন।

আসামিদের গ্রেফতার প্রসঙ্গে মতিঝিল বিভাগের উপ-কমিশনার আ. আহাদ বলেন, বাপ্পীকে তার নিজ বাড়ি ঝালকাঠির নলসিটি থেকে গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী আজ (মঙ্গলবার) দুপুরে রাজধানীর রামপুরা থেকে হৃদয় ও রুবেলকে গ্রেফতার করা হয়। বাপ্পীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হৃদয় ও রুবেলেরও রিমান্ড চাওয়া হবে।

দস্যুতার উদ্দেশেই তারা সেখানে গিয়েছিল জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, জিনিসপত্র লুট করাই তাদের উদ্দেশ্য ছিল। তানিয়া বাধা দিলে ও চিৎকার করায় খুন করেন তারা। বাপ্পী জানতেন তার স্বামী ময়নুলের বদলি হয়েছে। তিনি বাসায় নেই। বাপ্পী আগেও এসি ঠিক করতে গিয়ে বিভিন্ন বাসায় চুরির ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেছেন। জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com