মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নিখোঁজ সাংবাদিক জাহিদ লিবিয়ার পুলিশ হেফাজতে

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৩০২ বার পঠিত

লিবিয়ায় নিখোঁজ সাংবাদিক জাহিদ পুলিশ হেফাজতে
লিবিয়ায় নিখোঁজ সাংবাদিক জাহিদুর রহমানের সন্ধান মিলেছে। তিনি দেশটির পুলিশ হেফাজতে রয়েছেন।
সোমবার (২৮ মার্চ) রাতে সাংবাদিক জাহিদুর রহমানের স্ত্রী তাসলিমা রহমান নাগ‌রিক খবর‌কে জা‌নি‌য়ে‌ছেন।

তিনি বলেন, স্বামীর কর্মস্থল বে-সরকারি টেলিভিশন এনটিভি থেকে বিষয়টি জানানো হয়। তবে কেন জাহিদ পুলিশ হেফাজতে রয়েছে তার বিস্তারিত কিছু জানা যায়নি।

পুলিশ হেফাজতে থাকলেও স্বামীর সন্ধান পেয়ে খুশি তাসলিমা। আল্লাহ প্রতি শুকরিয়া জানিয়ে তিনি বলেন, সরকারের আন্তরিকতায় এটি সম্ভব হয়েছে। দেশের মানুষ ও গণমাধ্যমকেও ধন্যবাদ জানাচ্ছি।

লিবিয়ায় গিয়ে গত ২৩ মার্চ থেকে নিখোঁজ ছিলেন এনটিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান। তার সঙ্গে থাকা লিবিয়ায় বাংলাদেশি প্রকৌশলী সাইফুল ইসলাম ও তার গাড়িচালক মোহাম্মদ খালেদও নিখোঁজ হন। তবে জাহিদুরের সন্ধান মিললেও বাকি দুজনের খবর পাওয়া যায়নি।জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com