রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

এসবিতে বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২১২ বার পঠিত

বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা ছবি। রয়েছে বঙ্গবন্ধু সম্পর্কে এসবির সিক্রেট ডকুমেন্ট। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও কর্মের ওপর লেখা বিভিন্ন বই। একপাশে আছে বসার ব্যবস্থা। এভাবেই অনবদ্য উপস্থাপনা শৈলীতে এসবিতে সাজানো হয়েছে বঙ্গবন্ধু গ্যালারি।

রোববার (২৭ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান কার্যালয়ের নতুন ভবনের নিচতলায় নির্মিত ‘বঙ্গবন্ধু গ্যালারি’ উদ্বোধন করেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি বঙ্গবন্ধু গ্যালারির বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

রোববার বিকেলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. কামরুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, বঙ্গবন্ধুর বিখ্যাত তর্জনী উঁচানো আবক্ষ ভাস্কর্য; যে তর্জনী উঁচিয়ে ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্সের উত্তাল জনসমুদ্রে বাঙালির স্বপ্ন, আশা-আকাঙ্ক্ষা হৃদয়ে ধারণ করে জলদগম্ভীর কণ্ঠে বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। এমনভাবে এসবিতে শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন ছ‌বি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন, এসবি প্রধান অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com