মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পাবনায় চলন্ত প্রাইভেটকারে আগুন

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ২৬৭ বার পঠিত

পাবনার ঈশ্বরদীতে চলন্ত একটি প্রাইভেটকারে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে আগুনে প্রাইভেটকারের সামনের অংশ পুড়ে গেলেও এ ঘটনায় কেউ হতাহত হননি।
শনিবার (২৬ মার্চ) উপজেলার দাশুড়িয়া নতুন ট্রাফিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পাবনা-কুষ্টিয়া মহাসড়কের দাশুড়িয়া নতুন ট্রাফিক মোড়ে একটি চলন্ত প্রাইভেটকারে হঠাৎ আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। ততক্ষণে প্রাইভেটকারটি সামনের অংশ পুড়ে যায়। এসময় পাবনা-দাশুড়িয়া মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর অপু কুমার মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গাড়িটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের। ইঞ্জিন থেকে প্রাইভেটকারটিতে আগুন লেগে যায় বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, আগুনে গাড়িটির ইঞ্জিনের কিছু অংশ পুড়ে গেছে। আগুন দ্রুত নেভানো সম্ভব না হলে সম্পূর্ণ পুড়ে যেতো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com