সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পল্টনে ডিবি পুলিশের অভিযানে ১৬টি চোরাই মোবাইল উদ্ধারঃ গ্রেফতার ৪

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ২৪৮ বার পঠিত

রাজধানীর পল্টন থানা এলাকা হতে ১৬টি চোরাই মোবাইলসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ টিপু সুলতান, মোঃ রফিক মিয়া, রুবেল মোল্লা ও মোঃ সাগর হোসেন।

বৃহস্পতিবার (২৪ মার্চ ২০২২) বিকাল ৫:০৫টায় পল্টন থানার বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১নং গেটের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম ডিএমপি নিউজকে জানান, কতিপয় ব্যক্তি পল্টন থানার বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১নং গেটের সামনে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১৬টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন ছিনতাইকারী ও লুন্ঠনকারীদের নিকট হতে অল্প মূল্যে মোবাইল ক্রয় করে দীর্ঘদিন যাবৎ চোরাই মোবাইল সেট ক্রয়-বিক্রয় করে আসছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা রুজু হয়েছে মর্মে গোয়েন্দা এ কর্মকর্তা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com