মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিজিবি-বিএসএফ’র ‘রিট্রিট সিরিমনি’

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৪৪৪ বার পঠিত

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শনিবার (২৬ মার্চ) বিকেলে বাংলাদেশ ও ভারত সীমান্তের আখাউড়া-আগরতলা, বেনাপোল-পেট্রাপোল ও বাংলাবান্ধা-ফুলবাড়ী সমন্বিত চেকপোস্টগুলোতে (আইসিপি) উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে জমকালো যৌথ ‘রিট্রিট সিরিমনি’ প্যারেড অনুষ্ঠিত হবে।

শুক্রবার বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতি বছর ২৬ মার্চ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) উভয় দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার করতে এ প্যারেডের আয়োজন করে থাকে।

প্যারেডে বিজিবি-বিএসএফের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের জনগণ দর্শনার্থী হিসেবে উপস্থিত থাকবেন।

১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ-ভারতের জনগণের মধ্যে যে বন্ধুপ্রতীম ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়েছিলো সেটিকে সম্প্রসারণের পাশাপাশি উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের সীমান্তে এ ‘রিট্রিট সিরিমনি’ অনুষ্ঠিত হয়ে থাকে। জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com