রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

দক্ষিণ সুদানে নারীদের চিকিৎসা ও ফুটবল খেলার আয়োজন ক‌রে সেনাবাহিনী

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ২৩৯ বার পঠিত

জা‌তিসং‌ঘের আওতায় দক্ষিণ সুদানে শান্তি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ব্যানব্যাট-৫ সেদেশের রাজা এলাকার স্থানীয় নারীদের চিকিৎসাসেবার বিশেষ উদ্যোগ গ্রহণ এবং সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যে তাদের জন্য ফুটবল খেলার আয়োজন করে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

আইএসপিআর জানায়, অনুষ্ঠানে প্রাদেশিক পরিষদের বিভিন্ন মন্ত্রী, আনমিস ওয়াউ ফিল্ড অফিস এবং সেক্টর ওয়েস্ট সদর দপ্তর এবং ব্যানব্যাট-৫ এর অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। ব্যানব্যাট-৫ কর্তৃক এমন দুর্গম এলাকায় এ ধরনের মহৎ উদ্যোগ স্থানীয়দের মধ্যে বিশেষভাবে সমাদৃত হয়। এছাড়াও আনমিস এবং প্রাদেশিক প্রশাসনের গর্ভনরসহ সবার ভূয়সী প্রশংসা লাভ করে।

ব্যানব্যাট-৫ এর কন্টিনজেন্ট কমান্ডারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় আনমিস ওয়াউ ফিল্ড অফিস এবং সেক্টর ওয়েস্ট সদর দপ্তরের প্রত্যক্ষ সহায়তায় এ উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। বাংলাদেশ তথা বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বলে বিদেশের মাটিতে ব্যানব্যাট-৫ সর্বদা তৎপর রয়েছে। সুত্র:আইএস‌পিআর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com