বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সিআরবি ধ্বংসের চেষ্টা প্রতিহত করা হবে: রিজওয়ানা হাসান

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ২৪০ বার পঠিত

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজধানী ঢাকার পরে চট্টগ্রাম সবচেয়ে দূষিত নগরী। দূষিত এই নগরীতে একটা প্রাকৃতিক সবুজের আধারকে ধ্বংস করে কোনো স্থাপনা হওয়ার ক্ষেত্রে কোনো যৌক্তিকতা থাকতে পারে না।

রিজওয়ানা হাসান বলেন, সিআরবি হচ্ছে মাস্টারপ্ল্যানে চিহ্নিত একটা হেরিটেজ সাইট। উন্মুক্ত স্থান মাঠ এমন জায়গার শ্রেণি পরিবর্তনের বিষয়ে ২০০০ সালের ৩৬ নম্বর আইনে নিষেধাজ্ঞা দেওয়া আছে। সিআরবি যেহেতু হেরিটেজ হিসেবে চিহ্নিত, সেখানে অন্য যেকোনো স্থাপনা নির্মাণ সম্পূর্ণভাবে বেআইনি। এই বেআইনী কাজে জনগণকে সম্পৃক্ত করার কোনো সুযোগ নেই।

মঙ্গলবার দুপুরে সিআরবি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চট্টগ্রামে হাসপাতাল লাগবে কি না, সেটা ভিন্ন কথা। হাসপাতাল লাগলেও মাঠ, খোলা উদ্যান, হেরিটেজ ধ্বংস করে হাসপাতাল করতে হবে, এটা কোনো যুক্তি হতে পারে না। এই হাসপাতাল সাধারণ মানুষের কোনো কাজে আসবে না।

তিনি চট্টগ্রাবাসীকে অভিন্দন জানিয়ে বলেন, সিআরবি বাঁচাতে চট্টগ্রামের সব মানুষ রাজনীতির ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয়েছে। এই নগরীকে বাঁচাতে তারা সব রাজনৈতিক পরিচয়ের উর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয়েছে। সিআরবি আমাদের রক্ষা করতেই হবে।

এর আগে রিজওয়ানা হাসান শহীদ আব্দুর রব সমাধি এবং পুরো সিআরবি এলাকা পরিদর্শন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আলীউর রহমান, কাজী আবুল মনসুর, বেলা চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তা জিয়াউর রহমান কল্লোল, ফারমিন ইলাহী ইরা, মহানগর মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসিনা আকতার টুনু, খেলাঘরের সংগঠক বনবিহারী চক্রবর্তী প্রমুখ। জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com