সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ভাবী নন‌দকে ভাল‌বে‌সে উধাও ! রহস্য উৎঘাটন করল পু‌লিশ

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২৮১ বার পঠিত

নারী-পুরুষ এ‌কে অপর‌কে ভাল‌বে‌সে ঘর বা‌ধে। কিন্তু নারী নারী‌কে ভাল‌বে‌সে ঘর বাধার স্বপ্ন দে‌খে‌ছে এমনটা বাংলা‌দে‌শে দেখা যায়‌নি। প‌শ্চিমা বি‌শ্বে এক নারী অপর নারী‌কে ভাল‌বে‌সে বসবাস করার ঘটনা সাধারন বিষয়। দে‌শে এই প্রথম মেয়ে মেয়ের প্রেমে পড়ে ভাল‌বে‌সে ঘর ছাড়ার ঘটনা হ‌য়ে‌ছে চাঁদপুর জেলায় ? বাংলাদেশেই এই প্রথম নারী নারী‌কে ভাল‌বে‌সে একসা‌থে সংসার করতে চেয়েছেন দুই নারী। দুজ‌নে তারা ভাবী-ননদ।

ভাবীর প্রেমে মজেছে অষ্টম শ্রেণী পড়ুয়া ননদ। ভাবীও রাজি বিয়ে করতে। এক সন্তান রেখে স্বামীর ঘর ছেড়ে পালিয়েছে তারা। চাঁদপুর শহরে একটি বাসা ভাড়াও নেয় এই ভাবী-ননদ। অবিশ্বস্য এমন চাঞ্চল্যকর প্রেমের গল্পটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের ঘটনা।

গত ১২ মার্চ পৃথক দুইটি নিখোঁজ ডায়েরী করার পর বিষয়টি উদঘাটন করে থানা পুলিশ। পরে পুলিশ ভাবীকে তার স্বামীর কাছে এবং ননদকে তার মা-বাবার কাছে শর্ত সাপেক্ষে তুলে দেয়।

পুলিশ ও ভাবী-ননদের পারিবারিক সূত্রে জানা গেল, বিয়ে করে সুখের সংসার গড়বে তারা। এমনই স্বপ্ন। দুইজনেই নারী। কিভাবে বিয়ে করে ঘর বাঁধবে এমন প্রশ্নের জবাবে ভাবী জানিয়েছে- ইতোমধ্যে তারা দুজন দুজনকে সুখ দিতে পেরেছে। কয়েক মাস ধরে তাদের এই প্রেম। একই বাড়ীর বাসিন্দা। ননদ পড়ালেখার সুবাধে হাজীগঞ্জ শহরে থাকে। প্রেমের টানে গ্রামের বাড়ী যাওয়া-আসা। দুজনের সিদ্ধান্ত মতে চাঁদপুরে বাসা ভাড়া নেয় ভাবী।

হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক নাজিম জানান, গত ১২ মার্চ বিকালে ভাবী রাজারগাঁও ইউনিয়ন থেকে আর ননদ হাজীগঞ্জ পৌরসভা এলাকা থেকে বেরিয়ে পড়েন। পরে তারা চাঁদপুরের ভাড়া বাসায় উঠে। তাদের খোঁজ না পেয়ে দুই পরিবারের পক্ষ থেকে পৃথক নিখোঁজ ডায়েরী করা হয়।

তিনি আরো জানান, ওই রাতেই ভাবীর স্বামী চাঁদপুরের একটি বাসার সন্ধান পায়। পরে পুলিশ নিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর ঘটনা। পুলিশের জিজ্ঞাসাবাদে ভাবী ননদকে এবং ননদ ভাবীকে বিয়ে করার সিদ্ধান্তে অনড় থাকে। বিপাকে পড়ে পুলিশ ও দুই পরিবার। ঘন্টাব্যপী তাদেরকে বুঝিয়ে-শুনিয়ে যোগাযোগ না করার শর্ত সাপেক্ষে পরিবারের কাছে তুলে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com