বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বাংলাদেশের অগ্রযাত্রা সারা বিশ্বের বিস্ময় হয়েছে-আইজিপি

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৪৩২ বার পঠিত

বাংলাদেশের অগ্রযাত্রা সারা বিশ্বের গবেষণা ও বিস্ময়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ।

মঙ্গলবার সন্ধ্যায় যশোরে পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ড. বেনজির আহমেদ বলেন, ‘বাঙালি জাতি যখনই ঐক্যবদ্ধ হয়েছে তখনই বিজয়ী হয়েছে। জাতি হিসেবে যখনই লক্ষ্য নির্ধারণ করেছি, তখনই বিজয়ী হয়েছি আমরা। রাষ্ট্রের ভেতর ও বাইরের সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে হবে।

তিনি বলেন, অনেকগুলো কারণে পুলিশের সঙ্গে খেলাধূলার সম্পর্ক রয়েছে। শারীরিক গঠন ও মানসিক বিকাশে খেলাধূলার প্রয়োজনীয়তা আছে। জাতীয় পর্যায়ের খেলাধূলায় বাংলাদেশ পুলিশের অবস্থান রয়েছে। আন্তর্জাতিক পর্যায়েও আমারা প্রতিনিধিত্ব করি। বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ আরও সুদৃঢ় করার জন্য চেষ্টা করছি। প্রত্যেক ইউনিটেই খেলাধুলা চর্চা বাড়াতে হবে।

তিনি বলেন, গত ৫০ বছরে বাংলাদেশ এগিয়ে গেছে। আত্মমর্যদা, আত্মবিশ্বাস নিয়ে নতুন প্রজন্ম এগিয়ে যাচ্ছে। শিগগির আত্মমর্যাদশীল দেশ হিসেবে বাংলাদেশ পৃথিবী অবস্থান করতে পারবে।

যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী ও আইজিপি সহধর্মিনী জীশান মির্জা ও বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ড. খন্দকার মহিদ উদ্দীন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ২৭টি ইভেন্টের মধ্যে প্রথমদিন (মঙ্গলবার) ১১টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com