শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চীনে প্লেন বিধ্বস্তে ১৩২ আরোহীর খোঁজ এখ‌নো মেলেনি

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৫০২ বার পঠিত

চীনে প্লেন বিধ্বস্তে এখনো খোঁজ মেলেনি ১৩২ আরোহীর
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৩২ আরোহী নিয়ে একটি প্লেন বিধ্বস্ত হয় সোমবার (২১ মার্চ) বিকালে। দুর্ঘটনার প্রায় ১৮ ঘণ্টা পার হলেও এখনো খোঁজ মিলেনি আরোহীদের। অব্যাহত রয়েছে উদ্ধার কাজ।

এদিকে, এখনো অপেক্ষায় রয়েছেন ভুক্তভোগীদের স্বজনরা। যদিও ধারণা করা হচ্ছে, আরোহীদের হয়তো কেউ আর বেঁচে নেই।

সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, মঙ্গলবার (২২ মার্চ) পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। প্রায় দুই হাজার উদ্ধারকর্মী যোগ দিয়েছে এতে।

দেশটির গুয়াংঝি অঞ্চলে ইস্টার্ন এয়ারলাইন্সের ওই প্লেনটি বিধ্বস্ত হয়। প্লেনটিতে ১২৩ জন যাত্রী ও নয়জন ক্রু সদস্য ছিলেন। ফ্লাইট এমইউ৫৭৩৫ গুয়াংঝি শহরের উদ্দেশে কুনমিং থেকে যাত্রা করেছিল।

দুর্ঘটনার পর একটি গাড়ির ড্যাশবোর্ডের ক্যামেরায় ধারণ করা একটি ভিডিও প্রকাশ করেছে চীনের গণমাধ্যমগুলো। সেখানে দেখা গেছে প্লেনটি যেন সরাসরি আকাশ থেকে মাটির দিকে যাচ্ছে।

এদিকে, দুর্ঘটনার পরপরই প্রেসিডেন্ট শি জিনপিং তদন্তের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্টদের। তিনি আরোহীদের উদ্ধারে সব ধরনের তৎপরতা অব্যাহত রাখারও নির্দেশনা দিয়েছেন।
সূত্র: শিনহুয়া

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com