বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গ্যাসের দাম বৃদ্ধিতে সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভ

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ১৯১ বার পঠিত

গ্যাসের মূল্যবৃদ্ধি করার গণশুনানির নাটকসহ সব পাঁয়তারা বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) । মঙ্গলবার (২২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া এ আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্যে মানুষ যখন পুড়ছে তখন গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা মানুষের ওপর নতুন গজব চাপানোর মতো। গ্যাস-বিদ্যুৎ খাতে চুরি, দুর্নীতি-অনিয়ম-অব্যবস্থাপনার দায়ভার ভোক্তাদের ওপর চাপানোর চেষ্টা চলছে। নেতারা বলেন, দেশের গ্যাস যথাযথভাবে ‘উত্তোলন ও অপচয় বন্ধ’ না করে গ্যাসকে আমদানি নির্ভর করে তোলা হয়েছে। এখন ‘স্পট মার্কেট’ থেকে বেশি দামে গ্যাস কিনে, মূল্য বাড়িয়ে আবার মানুষের পকেট কাটার চেষ্টা হচ্ছে। পেট্রোবাংলার হিস্যা অনুযায়ী দৈনিক যতটুকু গ্যাস উত্তোলন সম্ভব ততটুকু করলে ও সিস্টেম লস অর্ধেকে আনতে পারলে গ্যাস আমদানির প্রয়োজন হতো না। অথচ এগুলো না করে কমিশনভোগী-লুটেরা ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় গ্যাস আমদানি ও দাম বাড়ানোর পথ বেঁছে নেওয়া হচ্ছে। তারা বলেন, গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা জনস্বার্থবিরোধী। জ্বালানি খাতের সংকটের জন্য সরকারের দুর্নীতি, ভুলনীতিই দায়ী, এর খেসারত কেন জনগণকে দিতে হবে? গ্যাস উত্তোলনের সামর্থ্যকে পুরোপুরি কাজে লাগাতে পারলে ও সিস্টেম লস কমিয়ে আনলে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রয়োজন হবে না। গ্যাসের দাম বাড়লে বিদ্যুতের দাম বাড়বে, পণ্য উৎপাদন খরচ বাড়বে। সাধারণ মানুষের ওপর চাপ আরও বাড়বে। এটা মেনে নেওয়া যায় না।

নেতারা আরও বলেন, দুর্নীতিবাজদের লুটপাটের শিকার গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানী খাত। দেশকে এ লুণ্ঠন থেকে রক্ষা করতে, শিল্প কল-কারখানা, উৎপাদন ও কর্মসংস্থানের পাশাপাশি জ্বালানী অপরাধীদের বিচার করার জন্য গণআদালত গড়ে তুলতে হবে। সরকার আবারও গ্যাসের দাম বৃদ্ধির পাঁয়তারা করছে। যে সব অজুহাতের কথা বলে গ্যাসের দাম বাড়ানো হয়, তা লুণ্ঠন ও দুর্নীতিকে জায়েজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com