মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাশিয়ায় ফেসবুক-ইনস্টাগ্রাম নিষিদ্ধ

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২৫২ বার পঠিত

উগ্রবাদ’-এ মদত দেওয়ার অভিযোগে রাশিয়ায় ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছেন মস্কোর একটি আদালত। সোমবার (২১ মার্চ) রুশ বার্তা সংস্থা তাসের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

রুশ মিডিয়ার অ্যাক্সেস বন্ধ করায় রাশিয়া আগেই ফেসবুক নিষিদ্ধ করেছিল। আর মেটার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনে পাঠানো সৈন্যদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানানো পোস্টগুলো গ্রহণযোগ্য ঘোষণার পর ইনস্টাগ্রাম ব্লক করে মস্কো।

তাসের খবরে বলা হয়েছে, রাশিয়ায় ফেসবুক-ইনস্টাগ্রামের ওপর নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তবে মেটার মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের কার্যক্রম পরিচালনায় কোনো বিধিনিষেধ নেই।

তাছাড়া, ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারকারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উগ্রবাদের অভিযোগও আনা হবে না।

আদালতের নির্দেশ অনুসারে, মেটা কর্তৃপক্ষ রাশিয়ায় অফিস খোলা ও বিজ্ঞাপনী কার্যক্রম চালাতে পারবে না।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মার্ক জুকারবার্গ বা মেটা কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com