সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

স্বর্ণের বারসহ আটক সাজ্জাদ হোসেন কারাগারে

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ২৬৮ বার পঠিত

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ১০টি স্বর্ণের বারসহ আটক সাজ্জাদ হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার রাতে সাজ্জাদ হোসেনকে (২৬) আসামি করে মামলা করেন কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. নাজমুল হোসাইন। শুক্রবার সকালে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আটক সাজ্জাদ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পূর্ব ধলই সাদেক নগর গ্রামের আলী আহম্মদ দফাদার বাড়ির মোহাম্মদ ইদ্রিস মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রী সাজ্জাদকে ১০ স্বর্ণের বারসহ আটক করা হয়।

শাহ আমানত বিমানবন্দরের দায়িত্বে থাকা কাস্টমস উপ-কমিশনার নিয়ামুল কবির জাগো নিউজকে বলেন, জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের ‘বিজি-৪১৩৬’ ফ্লাইটের এক যাত্রীর লাগেজ স্ক্যানিং করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যাত্রীর লাগেজে থাকা একটি খেলনা গাড়ির লিথিয়াম ব্যাটারির কার্বনের মাঝে কালো রঙের স্কচটেপ দিয়ে রাখা হয় স্বর্ণবারগুলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com