মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ফেনীতে বাড়ি থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ- গ্রেফতার ৪

ফেনী প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৩৪৯ বার পঠিত
পু‌লি‌শের অ‌ভিযা‌নে গ্রেফতার ৪ ধর্ষক

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় এক গৃহবধূ (৩০) গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া গ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ৯টার দিকে গৃহবধূকে তুলে নিয়ে বাড়ির পাশের বাগানে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় রাতেই গৃহবধূ ছাগলনাইয়া থানায় মামলা করেন। এর দুই ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে একই গ্রামের আবু তাহেরের ছেলে মো. কমিন উল্লাহ (২০), মৃত সামছুল হকের ছেলে মো. ইমরান হোসেন (১৯), মৃত জমির আহাম্মদের ছেলে নিজাম উদ্দিন (১৯) ও খুরশিদ আলমের ছেলে মো. একরামে হোসেন পারভেজকে (১৯) গ্রেফতার করে পুলিশ।ছাগলনাইয়া থানা পুলিশের ওসি মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, শনিবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com